কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৭

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মাদক মামলার আসামি নূর ইসলাম (৫৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি মারা যান। নিহত নূর ইসলাম গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার আব্দুল লতিফের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ হাজতি হিসেবে বন্দি ছিলেন নূর ইসলাম। বৃহস্পতিবার সকালে কারাগারের ভেতর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে কারা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুরে চিকিৎসক নূর ইসলামকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি’র) টঙ্গী পশ্চিম থানায় মাদক আইনে মামলা রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী