৮ দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২০, ১৭:১০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৭:১০

শিমুলিয়া ঘাট

নাব্য সংকটের কারণে বন্ধ থাকার ৮ দিন পরে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে রওনা দেয় তিনটি ফেরি। ৩ সেপ্টেম্বর থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল বলেন, ‘বিআইডব্লিউটিএ থেকে আমাদের জানানো হয়েছে যে ড্রেজিং করে চ্যানেলে নাব্যতা ফেরানো হয়েছে। তাই পরীক্ষামূলকভাবে আমরা ফেরি চালু করেছি। ২ নম্বর ঘাট থেকে রো রো ফেরি জাহাঙ্গীর ও ফেরি কাকলি এবং ৩ নম্বর ঘাট থেকে ফেরি ক্যামেলিয়া ছেড়ে গেছে। এই তিনটি ফেরি নির্বিঘ্নে কাঁঠালবাড়ী ঘাটে পৌঁছাতে পারলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।’
তিনি আরও জানান, এ মুহূর্তে শিমুলিয়া ঘাটে তেমন একটা যানবাহনের চাপ নেই। কিছু পণ্যবাহী ট্রাক ও পিকআপ আছে।
প্রসঙ্গত, শিমুলিয়া ঘাটে নাব্য সংকটে আট দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় যাত্রী সাধারণ ও চালকদের।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের