গোপালগঞ্জে পাটে কৃষকের মুখে হাসি

মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ
১১ সেপ্টেম্বর ২০২০, ১৯:১২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৪

 


পাট তুলে নিয়ে যাওয়া হচ্ছে দেশে উন্নত পাট উৎপাদনে বৃহত্তর ফরিদপুর জেলা সেরা। এই অঞ্চলের পাটের সুনাম দেশব্যাপী। এক সময় বৃহত্তর ফরিদপুরের অর্ন্তভুক্ত ছিল গোপালগঞ্জ। তাতেই বোঝা যায় উন্নত পাট উৎপাদনে গোপালগঞ্জও এগিয়ে আছে আগে থেকেই।

জেলার প্রধান ফসল হলো ধান ও পাট। এ বছর জেলায় ৫ লাখ মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানায় কৃষি অফিস সূত্র।
মুকসুদপুরের কৃষক আব্বাস আলি, সদরের কৃষক আকবর হোসেন এ বছর পাট চাষ করে বেশ খুশি। এবার তারা পাটের যে দাম পাচ্ছেন তা বিগত বছরের থেকে অনেক বেশি। তারা জানান, এ বছর প্রকারভেদে ২০০০ থেকে ২৮০০ টাকা মণ দরে পাট বিক্রি করছেন। তাতে উৎপাদন খরচ উঠে লাভের মুখ দেখছেন। আগামীতেও পাটের আবাদ করবেন বলে জানান তারা। এই কৃষকেরা জানান, আগের বছরগুলোতে পাটের দাম কম পাওয়ায় এর আবাদ প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু এবার যারা আবাদ করেননি তারা আফসোস করছেন। আগামীতেও এই জেলার কৃষকরা পাটের ভালো দাম পাবেন বলে প্রত্যাশা তাদের। এবার যারা পাটের আবাদ করেননি তারা আগামীতে আবারও এ দিকে ঝুঁকবেন বলে মনে করছেন অনেক কৃষক।
জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলার ২৬ হাজার হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চাষাবাদ হয় ২৫ হাজার হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ মেট্রিক টন।
নারীরাও ভূমিকা রেখেছেন পাট উৎপাদনে গোপালগঞ্জ সদর উপজেলার ফড়িয়া পাট ব্যবসায়ী শান্ত সিকদার জানান, এ বছর পাটের দাম বেশ চড়া। প্রকারভেদে ২০০০ থেকে ২৬৫০ টাকা দরে পাট কিনছেন তিনি। কয়েক মাস পর এসব পাট মিলারদের কাছে আরও বেশি দামে বিক্রি করবেন।

তিনি জানান, জেলার মুকসুদপুর উপজেলার পাট তুলনামূলক বেশি উন্নত হওয়ায় সেখানে ২৮০০ টাকা পর্যন্ত পাটের দাম উঠেছে। সব মিলিয়ে এবার কৃষকেরা পাটের দাম ভালো পাচ্ছেন। এ দামে হাসি ফুটেছে তাদের মুখে। ফলে আগামীতে তারা আরও বেশি করে পাট আবাদ করবেন।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. অরবিন্দু কুমার রায় জানান, এ জেলার পাট উন্নত মানের। কৃষকরা এ বছর পাটের দামও পাচ্ছেন ভালো। ফলে আগামীতে তারা পাট উৎপাদনে আরও বেশি উৎসাহী হবেন। 

/আরআইজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম