নারায়ণগঞ্জের নদীপথ পরিদর্শন করলেন নৌ-প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৮

নদীপথ পরিদর্শনে নৌ-প্রতিমন্ত্রী ‘নদীর গতিপথ বারবার পরিবর্তন হচ্ছে। একদিন আগে যা দেখে যাচ্ছি একদিন পরই তা পরিবর্তন হচ্ছে। এটা শুধু আমিই দেখ‌ছি না, আমাদের মন্ত্রণালয় ও বিআইড‌ব্লিউ‌টিএ' র কর্মকর্তারা, স্থানীয় প্রশাসন প্রতিনিয়ত এসব পর্য‌বেক্ষণ কর‌ছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃ‌ত্বে কোনও কিছুই নজরদারির বা‌হি‌রে নয়। তিনিও সবকিছু তদারকি করছেন এবং দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন নদী পথের উন্নয়ন করার জন্য’- শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়নগঞ্জ-চাঁদপুর-হিজলা-উলা‌নিয়া নৌপথ পরিদর্শন করে এসব কথা বলেন নৌ পরিবহন মন্ত্রণাল‌য়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
নৌ-প্রতিমন্ত্রী বলেন , প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব‌র্ধিত ১০ হাজার কিলোমিটার নৌপথ আমরা বাংলা‌দে‌শে বাস্তবায়ন করবো। এর লক্ষ্যে দেশের ৫৩ টি নদী‌ নতুনভা‌বে খনন করা হচ্ছে। আর যে নৌপথগুলো আছে সেগুলোর নদী মেইনটেনেন্স ড্রেজিং করা হচ্ছে।

এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. রফিকুল ইসলাম, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আব্দুর রহিমসহ বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি