স্ত্রী-সন্তানকে কোপানোর পর আত্মহত্যার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৮

গোপালগঞ্জ গোপালগঞ্জে স্ত্রী-সন্তানকে কুপিয়ে মনির মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলা সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে মনির মোল্লা তার স্ত্রী তানজিলা বেগম (৪০) ও ছেলে ইমদাদুল মোল্লা (২২) কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যা করে সে।

প্রতিবেশীরা আহত স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।

ওসি আরও জানান, আত্মহত্যাকারী মনিরের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম