চার লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৬

অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৩ লাখ ৮০ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের রামদিয়া বাজারে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আতিকুল ইসলাম।

তিনি জানান, কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে অবৈধ কারেন্ট জালের হাট বসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে অনাদী বিশ্বাস নামে একজন জাল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ জালগুলো রামদিয়া বাজারে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ বলেন, ‘মৎস্য রক্ষা ও মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধ জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম