শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে আবারও পরীক্ষামূলকভাবে ফেরি চালু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৮

পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ফেরি নাব্য সংকটের কারণে দীর্ঘদিন ধরে ব্যাহত হওয়া শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে আবারও পরীক্ষামূলকভাবে ফেরি চালু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে কাকলি নামের ফেরিটি শিমুলিয়া ঘাট ছেড়ে যায়। বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুর নূর তুষার এ তথ্য জানান।

তিনি জানান, মাত্র পাঁচটি পণ্যবাহী ট্রাক নিয়ে লৌহজং চ্যানেল দিয়ে ফেরিটি রওনা হয়েছে। যদি এই ফেরিটি সফলভাবে কাঁঠালবাড়ী ঘাটে পৌঁছাতে পারে, তাহলে শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে নিয়মিতভাবে ফেরি চালু হবে।

এদিকে, ঘাটে পারাপারের অপেক্ষায় মাত্র ১৮টি যান আছে বলে জানিয়েছেন মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হিলালউদ্দিন। তিনি বলেন, ‘এই রুটে ফেরি চলাচল ব্যাহতের বিষয়টি জানা থাকায় যানবাহনের চাপ নেই।’

প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে দীর্ঘদিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবারও কোনও ফেরি চলেনি। এর আগে ১৫ ও ১৬ সেপ্টেম্বর একটি করে ফেরি চললেও ১৪ সেপ্টেম্বর ফেরি বন্ধ ছিল। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর সীমিত আকারে ফেরি চললেও তার আগের আট দিন একাধারে বন্ধ ছিল ফেরি চলাচল।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম