নারী পোশাক শ্রমিক ও ঝুট ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ১৯:০২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৮

গাজীপুর গাজীপুরের কোনাবাড়ীর দুটি পৃথক এলাকা থেকে সরনী খাতুন (১৮) নামে এক নারী পোশাক শ্রমিক এবং ঝুট ব্যবসায়ী এরশাদ হোসেন (৩৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কোনাবাড়ী থানা পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে।
সোমবার সকালে কোনাবাড়ীর বাইমাইল এলাকার একটি বাড়ির কক্ষ থেকে পোশাক শ্রমিক সরনী খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামের নায়েব আলীর মেয়ে। সরণী কোনাবাড়ী বাইমাইল এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।
অপরদিকে, কোনাবাড়ীর আমবাগ পশ্চিম পাড়া এলাকা থেকে এরশাদ হোসেনের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চরবাররা গ্রামের সোমবাদ আলীর ছেলে। তিনি আমবাগ পশ্চিম পাড়া নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে ওই এলাকায় ঝুট ব্যবসা করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, স্থানীয়দের খবরে পৃথক দুটি স্থান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী