মসজিদে বিস্ফোরণ: আদালতে বৈদ্যুতিক মিস্ত্রির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:০০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:০০

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

নারায়ণগঞ্জের তল্লা বাইতুস সালাম জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সিআইডি পুলিশের হাতে গ্রেফতার বৈদ্যুতিক মিস্ত্রি মোবারক হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে তার এই জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। জেলা আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এই জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় রবিবার সকালে পশ্চিম তল্লা নিজ এলাকা থেকে মোবারক হোসেনকে গ্রেফতার করে পুলিশের তদন্ত বিভাগ সিআইডি। পরে দু’দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকালে পুনরায় তাকে আদালতে হাজির করা হয়। এসময় আসামিপক্ষের আইনজীবীরা মোবারক হোসেনের পক্ষে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। পরে জবানবন্দি প্রদান শেষে আসামিকে জেলহাজতে পাঠায়।
মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক বাবুল হোসেন জানান, মসজিদে বিদ্যুতের অবৈধ সংযোগ স্পার্ক করে জমাট বেঁধে থাকা গ্যাসের মিশ্রণ থেকে বিস্ফোরণের সূত্রপাত ঘটেছিল। বিদ্যুতের অবৈধ সংযোগ প্রদানের কাজটি করেছিল এই মোবারক হোসেন। আদলতে দেয়া জবানবন্দিতে সে তার দোষ স্বীকার করেছে। 
এদিকে এই মামলায় তিতাসের ৪ কর্মকর্তাসহ গ্রেফতারকৃত ৮ জনের দু’দিনের রিমান্ড শেষে সোমবার আদালত তাদের জামিন মঞ্জুর করলে আসামিরা কারামুক্ত হন। 
গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণে ৩৮ জন দগ্ধ হন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনও ঢাকা মেডিক্যালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধিন রয়েছেন দগ্ধ ২ জন। এই বিস্ফোরণের ঘটনার পরদিন ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফতুল্লা থানায় মামলা করলে পরবর্তীতে এর তদন্তভার হস্তান্তর করা হয় সিআইডিতে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে