মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৫আপডেট : ০১ অক্টোবর ২০২০, ০০:০৪

মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আটি হাউজিং এলাকার একটি মাদ্রাসার দুই ছাত্রকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলাম ইব্রাহীমকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে গ্রেফতারকৃত শিক্ষককে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাদ্রাসা দুই ছাত্র সিদ্ধিরগঞ্জের হাউজিং নূরে মদিনা মাদ্রাসার হোস্টেলে থেকে লেখাপড়া করে। সেই সুবাদে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গত ১৮ সেপ্টেম্বর মামলার বাদীর ছেলেকে তার রুমে ঢেকে নিয়ে ধর্ষণ করে। একইভাবে সে আরও ছাত্রকে ধর্ষণ করেছে, যা সোমবার রাতে জানাজানি হয়। ফলে এই বিষয়ে এক ছাত্রের পিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। গ্রেফতারকৃত শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের