টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ১৯:৪৭আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৯:৪৭






টাঙ্গাইল টাঙ্গাইলের ভূঞাপুরে দুই জন মিলে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় গোলাম মোস্তফা নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। অপর আসামি ইসমাইল হোসেন পলাতক রয়েছেন।
গ্রেফতারকৃত গোলাম মোস্তফা (৫০) উপজেলার অর্জুনা ইউনিয়নের দূর্গমচরঞ্চল বাসুদেবকোল গ্রামের সিরাজ আলীর ছেলে ও ইসমাইল হোসেন (৪০) একই গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পুলিশ ও ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর দুপুরে উপজেলার অর্জুনা ইউনিয়নে বাসুদেবকোল গ্রামের ইসমাইল হোসেন ওই ছাত্রীকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে যোগ দেয় গোলাম মোস্তফা নামের আরও একজন। বাড়ি ফাঁকা থাকায় তারা দুজন মিলে শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাকে। পরে এক পর্যায়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে শিশুটি তার পেটে ব্যথা অনুভব করলে বাবা-মাকে বিষয়টি জানায়। এরপর দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গোলাম মোস্তফা ও ইসমাইলের বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম বলেন, চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গোলাম মোস্তফা ও ইসমাইলের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি ইসমাইলকে গ্রেফতারের চেষ্টা চলছে।  

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান