মুকসুদপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২০, ১৩:২৬আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৩:২৬

এই বাড়িতেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সাহানা বেগমকে (৫০) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী সামচু শেখের (৬০) বিরুদ্ধে। এ সময় তার অস্ত্রের কোপে ছেলে মিঠুন শেখও (৩০) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার চরপ্রসন্নদী গ্রামে এ ঘটনা ঘটে।

হতাহতদের বাড়ি একই উপজেলার রাঘদী ইউনিয়নের তাঁতীহাটি গ্রামে। তারা চরপ্রসন্নদী গ্রামে মজিবর মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের তাঁতীহাটি গ্রামের সামচু শেখ তার পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের এফ সি স্কুল সংলগ্ন মজিবর মিয়ার বাসায় ভাড়া থাকতো। আজ সকাল ৭টার দিকে পারিবারিক কলহের জেরে ছেলে মিঠুন শেখ ও স্ত্রী সাহানা বেগমের সঙ্গে সামচু শেখের কথাকাটাকাটি হয়। এ সময় সামচু শেখ তার স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সাহানা বেগমকে মৃত ঘোষণা করেন এবং মিঠুন শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার আমিনুর রহমান জানান, পারিবারিক কহলের জেরে এ ঘটনা ঘটেছে। সাহানা বেগম রাজৈর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। আহত ছেলেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সামচু শেখকে গ্রেফতার এবং মামলা দায়ের প্রস্তুতি চলছে।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম