রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ: দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২০, ১৮:০০আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৯:০৯



নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চার জনে।

সর্বশেষ নিহত দুই শ্রমিক হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আব্দুস সোবহানের ছেলে মো. শাকিল (২০) এবং কুড়িগ্রামের নাগেশ্বরি উপজেলার টিপু শেখের ছেলে আবু সিদ্দিক (৩০)।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শাকিল ও আবু সিদ্দিক নামে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এছাড়া এ ঘটনায় দগ্ধ শ্রমিক রফিক মিয়া (৪৫) ও রাজু (৪০) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থলে মিজানুর রহমান (৪২) এবং শুক্রবার বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ফাহিম (২৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান