সৌর বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে স্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২০, ০৯:৪৬আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০৯:৪৬

দুর্ঘটনাস্থল

নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) পৌর এলাকার মহিষমারায় একটি সোলার স্ট্রিট লাইটের খুঁটি সরানো সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, দিদার মিয়া (১৫) ও রায়হান মোল্লা (১৬)। আহতরা হলো, হাছান মিয়া (৩৫), মো. কারি (১৪) ও শামীম (১২)।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) দেব দুলাল দে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিষমারায় রাস্তার পাশে থাকা  সোলার স্ট্রিট লাইট পড়ে যাওয়ায় ব্যাটারিতে চার্জ হচ্ছিল না। ফলে লাইটে আলো জ্বলছিল না। সোমবার স্থানীয় কয়েকজন যুবক ও ছাত্র মিলে লাইটের খুঁটি পাশেই খোলা স্থানে সরানোর উদ্যোগ নেয়। খুঁটি সরানোর সময় ওপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে সোলার খুঁটির সংযোগ ঘটে। এতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় পাঁচজন। তাদের মধ্যে রায়হানকে নরসিংদী সদর হাসপাতাল ও দিদারকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকে মৃত্ ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন তিন জন। তাদের মধ্যে দু’জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে।

আহত হাসান জানান, কাজ শেষে বাড়ি ফেরার পথে দেখতে পাই চার জন মিলে রাস্তার পাশের একটি সোলার স্ট্রিট লাইটের খুঁটি সরাচ্ছিল। তারা খুঁটি সরাতে পারছিল না। এরপর তাদের সঙ্গে আমিও যোগ দেই। এসয়ম ওপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে খুঁটির সংযোগ ঘটে বিদ্যুতায়িত হলে আমি অচেতন হয়ে পড়ি।

এসআই দেব দুলাল বলেন, বিদ্যুৎস্পৃষ্টে  হয়ে দু’জন মারা যাওয়ার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সেই মোজাফ্ফরকে জুলাইয়ের মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি
সেই মোজাফ্ফরকে জুলাইয়ের মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি
নতুন ডাইনিং অভিজ্ঞতা চান? ঘুরে আসতে পারেন ভেগান রেস্টুরেন্টে
নতুন ডাইনিং অভিজ্ঞতা চান? ঘুরে আসতে পারেন ভেগান রেস্টুরেন্টে
এলপিএলের লোভ ছেড়ে টেস্ট প্রস্তুতিতে তাসকিন, চোখ অস্ট্রেলিয়া সফরে
এলপিএলের লোভ ছেড়ে টেস্ট প্রস্তুতিতে তাসকিন, চোখ অস্ট্রেলিয়া সফরে
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের