গোপালগঞ্জে স্কুল শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর বই

গোপালগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২০, ২৩:৪৯আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০০:০৮

বই হাতে শিক্ষার্থীরা গোপালগঞ্জে মুজিববর্ষ পালন উপলক্ষে ‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫শ’ শিক্ষার্থীর মাঝে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুটি বিতরণ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়ামে জেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়।

এর আগে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বিতরণকৃত বই দুটি মনোযোগ দিয়ে পড়ে বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে এবং সে মোতাবেক জীবন গড়ার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এ কিউ এম মাহবুব, শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজওয়ান জোয়ার্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াসুর রহমান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ছানোয়ার হোসেন এবং জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১০ম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা, কানিজ ফাতেমা ও সুমনা সুলতানা বই দুটি পাওয়ার পর অভিব্যক্তি জানতে চাইলে জানায়, বইগুলোর নাম তারা এতোদিন শুনেছে। কিন্তু, কেনা বা পড়ার সুযোগ হয়নি। বই দুটি পড়ে তারা জাতির পিতা সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। জানতে পারবে বঙ্গবন্ধুর অনেক না জানা কথা। বই দুটি বিতরণ করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানায় শিক্ষার্থীরা।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, তারা তাদের এই কর্মসূচি মাত্র করেছেন। পর্যায়ক্রমে জেলার প্রায় ৪ লাখ শিক্ষার্থীর মাঝে তারা বই দুটি বিতরণ করবেন। যাতে জেলার শিক্ষার্থীরা জাতির পিতা সম্পর্কে আরও বেশি বেশি জানতে পারে। তাঁর আদর্শে নিজেদেরকে গড়ে তুলে দেশ সেবায় আত্মনিয়োগ করতে পারে।

/আরআইজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী