কোটালীপাড়ায় ৩টি দোকান পুড়ে ছাই

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ১৬:৩০আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৭:৫৬

পুড়ে যাওয়া দোকান ঘর

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।

উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, আজ রবিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামের বটতলায় বাবুল গাইনের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় বাবুল গাইন, নীলকান্ত বাড়ৈ ও অমর গাইনের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

তিনটি দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক বাবুল গাইন।

কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সকলেই ধার-দেনা করে এই ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় এরা সর্বস্বান্ত হয়ে গেছেন। নতুন করে ব্যবসা শুরু করার মতো পুঁজি তাদের কারও নেই। সরকারিভাবে সাহায্য সহযোগিতা না পেলে তারা নতুন করে ব্যবসা শুরু করতে পারবেন না। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে সরকারি সহযোগিতা পান সেজন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম