দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গৃহশিক্ষক নিহত

নরসিংদী প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ০১:০২আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০১:০২

নিহত রাসেল মৃধা নরসিংদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল মৃধা (৩০) নামে এক গৃহশিক্ষক নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের নাগরিয়াকান্দির ইউএমসি জুটমিল সংলগ্ন এলাকায় এ হত্যার ঘটনা ঘটেছে।

নিহত রাসেল শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মান্নান মৃধার ছেলে। নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের ছোট ভাই তারেক মৃধা জানান, রাসেল মৃধা নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করে নরসিংদী শহরের বিভিন্ন মহল্লায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। বুধবার রাত ৯টার দিকে নাগরিয়াকান্দি এলাকা থেকে প্রাইভেট পড়ানো শেষে শহরের কুমিল্লা কলোনিতে ভাড়া বাসায় ফিরছিলেন তিনি। এ সময় রাসেল ফোনে জানায়, প্রতিবেশী বেলায়েত হোসেন মৃধা ও তার ভাইয়েরা রাসেলের পিছু নিয়েছে। এরপর থেকে রাসেল ফোন রিসিভ করেনি। পরে তার মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।  

পরিবারের সদস্যরা আরও জানায়, গ্রামের বাড়ি শিবপুরে জমি নিয়ে বেলায়েত হোসেন মৃধা নামে এক প্রতিবেশীর সঙ্গে ১৭ বছর ধরে রাসেল মৃধার পরিবারের বিরোধ চলছিল। এ বিষয়ে আদালতে মামলাও চলমান। মামলার সব ব্যয় ভার নিহত রাসেল মৃধা বহন করতেন। আদালত তাদের পক্ষে মামলার রায় দেওয়ার পর থেকে আসামি পক্ষ হুমকি দিয়ে আসছিল। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ