করোনায় গোয়ালন্দ উপজেলা আ. লীগ সভাপতির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
২১ নভেম্বর ২০২০, ২২:৪৫আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২২:৪৭

আলহাজ মো. নুরুজ্জামান মিয়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ মো. নুরুজ্জামান মিয়া (৭৫)। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করা হয়। বেলা আড়াইটায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে জানাযা নামাজ শেষে গোযালন্দ রেলগটে মাদ্রাসা সংলগ্ন পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলীসহ রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

দলীয় ও পারিবারিক সূত্র জানায়, মো. নুরুজ্জামান মিয়ার শরীরে জ্বরসহ করোনার উপসর্গ দেখা দিলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন। করোনা পজিটিভ রিপোর্ট আসলে উপজেলার উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর শ্রীদাম দত্তপাড়ার নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিতে থাকেন। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে গত ৫ নভেম্বর রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাীধন অবস্থায় অক্সিজেনের পরিমাণ কমে আসায় উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (১৭ নভেম্বর) তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।

জানা গেছে, স্বাধীনতাকালে গোয়ালন্দ হানাদার মুক্ত হলে গোয়ালন্দ বাজারে হাজী আব্দুল লতিফ মিয়ার ঘর থেকে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়। হাজী আব্দুল লতিফ মিয়ার বড় ছেলে নুরুজ্জামান মিয়া রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ছাড়াও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। 

এর আগে তিনি দীর্ঘদিন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া গোয়ালন্দ প্রপার হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার প্রতিষ্ঠাকালীন প্রথম পৌর প্রশাসক ছিলেন তিনি। প্রবীণ এই রাজনীতিবিদ জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে গেছেন। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী