দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ১৯:৩৮আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৯:৩৮

অভিযুক্ত শিক্ষক রমিজুল ও খায়রুল টাঙ্গাইলের ঘাটাইলে একটি হাফিজিয়া মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানটির দুই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার শ্যামলী গরুহাটি এলাকার আল-ইহসান নূরানী কিন্ডারগার্টেন ও হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলো—জেলার গোপালপুর উপজেলার শরিয়তপুর গ্রামের হেকম আলীর ছেলে রমিজুল (২২) ও ভূঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে খায়রুল (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে শিক্ষক রমিজুল ও খায়রুল বলাৎকার করে। বিষয়টি ওই শিশুরা তাদের পরিবারকে জানায়। পরে তাদের পরিবার মাদ্রাসায় গিয়ে ওই দুই শিক্ষককে জুতাপেটা করে। খবর পেয়ে পুলিশ মাদ্রাসা থেকে ওই দুই শিক্ষককে গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবার ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

এ বিষয়ে জানতে মাদ্রাসাটির পরিচালকের মুঠোফোনে বারবার কল দেওয়া হলেও ফোনটি রিসিভ হয়নি।

ঘাটাইল থানার এসআই মতিউর রহমান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগীদের পরিবার থানায় অভিযোগ দেওয়ার পর দুই শিক্ষককে গ্রেফতার করা হয়। মামলার পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের