রায়পুরায় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ আহত ২

নরসিংদী প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ১৮:১৮আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৮:১৮

নরসিংদী নরসিংদীর রায়পুরা উপজেলায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ হয়ে ইউপি সদস্যসহ দুই জন আহত হয়েছেন। সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য গোলজার হোসেন (৪৫) এবং একই গ্রামের তার ভাতিজা ইয়ামিন (১৭)। আহতদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহতের স্বজন ও পুলিশ জানায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রফিকুল ইসলাম ও ইউপি সদস্য গোলজার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ইউপি সদস্য গোলজার হোসেন ৭-৮ সমর্থক নিয়ে নলবাটা মাদ্রাসার সামনে অবস্থান করছিল। এ সময় স্থানীয় রফিকুল ইসলামের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তাদের ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের লোকজন টেঁটা দিয়ে খুঁচিয়ে ইউপি সদস্য ও তার ভাতিজাকে গুরুতর আহত করে। খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন জানান, রফিকুল ও গোলজার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সন্ধ্যায় ইউপি সদস্য গোলজার হোসেন জেলা কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে। আসার পর আজকেই এই ঘটনা ঘটলো। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে