বাসচাপায় কিশোর নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২০, ১৭:০১আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৭:০১

ঘিওর থানা, মানিকগঞ্জ বাসচাপায় মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আবু সাঈদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের শোলধারা এলাকার কুরবান আলীর ছেলে। সে পুখুরিয়া বাজারের টেইলার্সের দোকানে কর্মচারীর কাজ করতো।

স্থানীয়রা জানান, দোকানের আশপাশে টয়লেট না ঢাকা আরিচা মহাসড়কের উত্তর পাশে প্রস্রাব করতে দোকান থেকে বের হয় সাঈদ। রাস্তা পার হওয়ায় সময় পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে সাঈদকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, দুর্ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক বাসটি জব্দ করাহ হলেও চালক-হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে