শ্রীপুরে অটোরিকশা গ্যারেজের মালিককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২০, ১১:২২আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১১:২২

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা গ্যারেজের মালিক গিয়াস উদ্দিনকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি (নতুন বাজার) এলাকার হাজী আব্দুল মালেকের ছেলে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার এ তথ্য জানান।

প্রদীপ চন্দ্র সরকার জানান, গিয়াস উদ্দিন প্রতিদিনের মতো শুক্রবার রাত ১২টায় গ্যারেজের মধ্যে ঘুমিয়ে পড়েন। ভোর ৬টায় ভাড়ায় রিকশা নেওয়ার জন্য চালকেরা গ্যারেজে এলে দরজা খোলা দেখতে পান। এ সময় গ্যারেজের ভেতর চৌকির ওপরে গিয়াস উদ্দিনের লাশ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। লাশের মাথার বাম পাশে কোপানোর চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কারা, কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের