‘ভাস্কর্য ভেঙে বঙ্গবন্ধুর চেতনাকে দাবিয়ে রাখা যাবে না’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২০, ১৯:০০আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১৯:৩৬

সমাবেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

‘বঙ্গবন্ধুর সম্মান রাখবো মোরা অম্লান’ স্লোগানে শনিবার (১২ ডিসেম্বর) সকালে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনাল) মো. জাকির হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুভাস চন্দ্র হীরা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শাহ আলম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ আহসান, জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল হাসান প্রমুখ।

সমাবেশে স্বাগত ভাষণ দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এসএম শফিক। সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়।
সভায় ধর্মান্ধদের কড়া সমালোচনা করেন বক্তরা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বঙ্গবন্ধুর চেতনাকে দাবিয়ে রাখা যাবে না।

/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম