‘জাতির পিতার সম্মান রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব’

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২০, ১৯:২৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১৯:২৩

গণকর্মচারীদের সমাবেশ সারা দেশের মতো মানিকগঞ্জেও আয়োজন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রতি অবমাননার প্রতিরোধে সরকারি কর্মচারীদের সমাবেশ।

শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে (বিজয় মেলার মাঠ) এই সমাবেশের আয়োজন করে মানিকগঞ্জ জেলা প্রশাসন।

জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান।

সমাবেশে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দিকা, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. আলী হোসাইন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর রফিকুল ইসলাম তালুকদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর, কৃষি বিভাগের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস প্রমুখ। 

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, ‘জাতির পিতা একটি সাংবিধানিক বিষয়। জাতির পিতার সম্মান রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। এই সম্মান রক্ষা করার জন্য আমরা সরকারি কর্মচারীগণ বাংলাদেশের সকল মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। সেই সঙ্গে আজকের সমাবেশের মাধ্যমে আমরা প্রতিক্রিয়াশীল সেই সব গোষ্ঠীকে জানিয়ে দিতে চাই, ধর্ম-বর্ণ নির্বিশেষে যেখান থেকেই আসুন না কেনও জাতির পিতার প্রতি অসম্মান এই দেশের কোনও মানুষ কিংবা কোনও গণকর্মচারী সহ্য করবে না।’ 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের