নারায়ণগঞ্জে আইভীপন্থীদের দিনভর মিছিল-সমাবেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২০, ১৯:৩১আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৯:৩১

নারায়ণগঞ্জে আইভীপন্থীদের দিনভর মিছিল-সমাবেশ ২০১৮ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জে চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে হকার উচ্ছেদকে কেন্দ্র করে আওয়ামী লীগের মেয়র আইভী ও শামীম ওসমান সমর্থকদের মধ্যে সংঘর্ষের প্রায় তিন বছর পর এসে নিয়াজুল ইসলাম খানের দায়ের মামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ, বাসদ ও সিটি করপোরেশন কাউন্সিলর পরিষদ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহানগর যুবলীগের একাংশের নেতাকর্মীরা।
মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, ২০১৮ সালের ১৬ জানুয়ারি চাষাঢ়া হকার উচ্ছেদের সময় সন্ত্রাসী নিয়াজুল ইসলাম খান অস্ত্র উঁচিয়ে সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে হত্যার উদ্দেশে তেড়ে এসেছিল। এটি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কিন্তু ঘটনার প্রায় তিন বছর পর এসে সন্ত্রাসী নিয়াজুল ইসলাম খান পাঁচ কাউন্সিলর ,যুবলীগের বেশ কয়েকজন নেতা ও প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাছুমসহ ১৭ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করে। যা মিথ্যা বানোয়াট ও সাজানো মামলা। আমরা এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
পরে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাসদ। পরে চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশ করে। সমাবেশে কাউন্সিলর অসিত বরন বিশ্বাসসহ অন্যান্য কাউন্সিলরদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

আরও পড়ুন:
সেই নিয়াজুলের পাল্টা মামলা

হকার ইস্যুতে শামীম ওসমান ও আইভীর সমর্থকদের সংঘর্ষ, গুলি ও টিয়ারশেল

না.গঞ্জে পিস্তল হাতে কে এই নিয়াজুল?

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম