ধামরাই পৌরসভায় নৌকার প্রার্থী বিজয়ী

সাভার প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ২১:৩৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:৩৭

ফুলের মালা পরা  গোলাম কবির ঢাকার ধামরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী গোলাম কবির ২৩ হাজার ১১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিম উদ্দিন মঞ্জু বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক হাজার ৫০৩ ভোট।

সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে এ তথ্য জানান ঢাকার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খাঁন।  

তিনি জানান, এছাড়া সৌকত আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে ২৭২ ভোট পেয়েছেন। ৯টি ওয়ার্ডে মোট ২১টি কেন্দ্রে ভোট পড়েছে ২৪ হাজার ৮৮৫।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে যা চলে বিকাল ৪টা পর্যন্ত।

স্থানীয়রা জানান, ভোটগ্রহণের সময় কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ পৌরসাভায় মোট ভোটার ৪২ হাজার ৬৪৪ জন; এর মধ্যে নারী ভোটার ২২ হাজার ৬৫ জন এবং পুরুষ ২০ হাজার ৫৯৭ জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের