কালীগঙ্গা নদীর পাড় থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২১, ০০:৫৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০০:৫৭

মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীর পাড় থেকে ইমদাদুল হক ইদু (৪৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় সদর থানা পুলিশ।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইমদাদুল হক চর বেওথা এলাকার মৃত মোন্নাফ হোসেন মঙ্গলের ছেলে। ইমদাদুল বিবাহিত এবং পাঁচ সন্তানের জনক।

মানিকগঞ্জ পৌরসভা (আন্ধারমানিক) এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু মো. নাহিদ জানান, রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন রিকশাচালক ইমদাদুল। পরে সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সদর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, রিকশাচালক ইমদাদুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের