গোপালগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২১, ১৮:৫৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৯:০৫

গোপালগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শহরের গেটপাড়া ও সদর উপজেলার পুকুরিয়া এলাকায় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকার লুথু মিয়ার ছেলে দুলু মিয়া (২৫) ও সাতক্ষীরা জেলার মো. কুদ্দুস মিয়ার ছেলে মো. রায়হান মিয়া (১৯)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মনিরুল ইসলাম জানান, স্থানীয়রা শহরের গেটপাড়া ব্রিজের নিচে খালের মধ্যে দুলু মিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুকুরিয়া এলাকায় রায়হান নামে এক ইট ভাটা শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা বুধবার দুপুরে ওই যুবককে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রায়হান পুকুরিয়া এলাকায় একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী