ফতুল্লায় দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মিস্ত্রি নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২১, ২০:২০আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২০:২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পরিষদ কার্যালয়ের বিপরীত পাশে অবস্থিত একটি সিলিন্ডারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম রফিকুল ইসলাম (৫০)।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে৷

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পরিষদের বিপরীত পাশে অবস্থিত ড্রিম হাউজ নামে একটি সাত তলা ভবনের নিচতলায় দোকান ভাড়া নিয়ে অগ্নি নির্বাপন যন্ত্র তৈরিসহ, সিএনজিচালিত থ্রি হুইলার  ও মোটর গাড়ির গ্যাস সিলিন্ডারে রিফিলিংয়ের কাজ করতেন রফিকুল ইসলাম নামের ওই মিস্ত্রি। সেখানে দুপুরে কাজ করার সময় গ্যাসের একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে  ঘটনাস্থলেই মারা যান রফিকুল ৷ বিস্ফোরণে তার মাথা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ শুরু করে ফতুল্লা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা৷

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ কুন্ডু জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে৷ নিহত ব্যক্তির নাম পাওয়া গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম