বোনকে ধর্ষণের চেষ্টা করায় ছেলেকে খুন করেন বাবা-মা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২১, ১৭:৫৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১৭:৫৮

মাদকাসক্ত অবস্থায় নিজের বোনকে ধর্ষণের চেষ্টা করায় নিজের সন্তানকে হত্যা করেছেন বাবা-মা। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত হাসান মিয়ার (২০) মরদেহ নিজ বাড়ির পাশের ডোবা থেকে ১৭ দিন পর উদ্ধারের ঘটনায় প্রাথমিক তদন্তে পুলিশ এ তথ্য জানতে পারে।

শনিবার (৯ জানুয়ারি) সকালে পুলিশ নিহতের বাবা মো. শামীম শিকদার (৪২), মা হাসিনা বেগম (৩৬) ও বোনকে গ্রেফতার করেছে। তারা পুলিশের কাছে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ-গজারিয়া সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান জানান, নিখোঁজের ১৭ দিন বাড়ির পাশের ডোবা থেকে মাদকসেবী হাসান মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে নিখোঁজ সন্তানের ব্যাপারে পরিবারের কেউ পুলিশ বা অন্য কাউকে কিছুই জানায়নি। তখন পরিবারের দিকেই পুলিশের সন্দেহ ঘনীভূত হয়।

তিনি বলেন, এক পর্যায়ে পরিবারের আরেক ছেলে ও মামলার বাদী হোসেন মিয়া (১৮) পুলিশের কাছে পুরো ঘটনা তুলে ধরে। সে জানায় ২১ ডিসেম্বর রাতে বাথরুমে যাওয়ার জন্য নিজ ঘর থেকে তার বোন বের হলে পাশের ঘরে থাকা তার বড় ভাই মাদকাসক্ত অবস্থায় তাকে ধর্ষণের চেষ্টা করে। বোনের চিৎকারে মা ও বাবা বেরিয়ে এসে হাসানকে মারধোর করে। এক পর্যায়ে বাবা বালিশ-চাপা দিলে সে মারা যায়।

পুলিশ আরও জানায়, রবিবার গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী