পদ্মায় নিখোঁজ শ্রমিকের লাশ তিন দিন পর উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ০০:২৪আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০০:২৪

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা থেকে গত তিন দিন আগে নিখোঁজ শ্রমিক আবু তালেব (১৯) এর লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ও ডুবুরি দল। চরহরিরামপুর ইউনিয়নের দাই ডাঙ্গী গ্রাম পয়েন্টে তল্লাশি চালানোর একপর্যায়ে রবিবার (১০ জানুয়ারি) পাশ্ববর্তী তোতার খেয়াঘাট নামক জলমহল থেকে লাশটি উদ্ধার করে করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, বলগেট মজুর আবু তালেব নিখোঁজ হওয়ার পর সরকারি-বেসরকারি ডুবুরি দল, ফায়ার সার্ভিস, নৌপুলিশ সদস্যরা মিলে গত তিন দিন পর্যন্ত পদ্মা নদীতে তল্লাশি অভিযান পরিচালনা করেন। লাশ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া হোসেন, সেকেন্ড অফিসার ফিরোজ, এসআই আওলাদ, এসআই শিহাব ও নৌপুলিশের সদস্যরা।

নিহত শ্রমিক বড়গুনা জেলার সদর উপজেলা নলি চক গাছিয়া গ্রামের মো. বাদলের ছেলে। সে উপজেলায় চলমান পদ্মা নদী ড্রেজিং কাজে বালুটানা জাহাজে কর্মরত ছিল। গত বৃহস্পতিবার সন্ধা ৭টায় পদ্মা নদীর ড্রেজিং বালু লোড দিয়ে ফেরার সময় উক্ত মজুর বলগেটে থেকে পা পিছলে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে