বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি: প্রধান আসামি গ্রেফতার

গোপালগঞ্জ প্র‌তি‌নি‌ধি
১১ জানুয়ারি ২০২১, ১২:৩৬আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১২:৩৬

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪৯টি কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি পলাশ শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, রবিবার প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় চন্দ্রা পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। পরে ওই বাসে তল্লাশি চালিয়ে পলাশ শরীফকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে গোপালগঞ্জ ও মাদারীপুর থানায় অপহরণসহ দুটি মামলা রয়েছে। গ্রেফতার পলাশ শরীফের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে। সে গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সভাপতি।

প্রসঙ্গত, গত বছরের ২৬ জুলাই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ড. প্রফেসর নূরউদ্দিন আহমেদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। পরে ১৪ আগস্ট অভিযান চালিয়ে যুবলীগ নেতা পলাশ শরীফের মালিকানাধীন ঢাকার বনানী এলাকার ক্রিস্টাল ইন হোটেল থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করা হয়। ওই সময় ঘটনার সঙ্গে জড়িত সাত জন ও ট্রাকসহ চালককে গ্রেফতার করেছিল পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৯ আসামিকে গ্রেফতার করা হলো।

গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের বিল্লাল শরীফের ছেলে মাসরুল ইসলাম পনি শরীফ, একই উপজেলার বরফা শেখ পাড়ার আবুল হোসেন শেখের ছেলে আ. রহমান সৌরভ শেখ, একই এলাকার মধ্যপাড়ার আইয়ুব শেখের ছেলে হাসিবুর রহমান ওরফে শান্ত ওরফে কাকন, কামাল পাশা মিনার ছেলে নাইম উদ্দীন, মাদরীপুর জেলার রাজৈর উপজেলার বিশমপুরদীর সালাম হাওলাদারের ছেলে নাজমুল হাসান, সেলিম মিয়ার ছেলে মো. দুলাল মিয়া ও ময়েজ উদ্দিনের ছেলে মো. হুমায়ুন কবির এবং বরফা গ্রামের সোহরাব সরকারের ছেলে ট্রাকচালক মো. ইমরান সরকার।

 

/টিটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের