চিনি, চুন ও খড়ের পানি দিয়ে বানানো হচ্ছে খেজুরের গুড়

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ১৭:৫৯আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৭:৫৯

মানিকগঞ্জের হরিরামপুরে আবারও ভেজাল খেজুরের গুড় তৈরির দায়ে ৪ জনকে ২৪ হাজার ৫শ টাকা জরিমানা ও ভেজাল খেজুরের রস বিনষ্ট করা হয়েছে। চিনি, চুন ও খড়ের পানি মিশিয়ে খেজুরের লাল গুড় তৈরি করে আসছিল ওই ব্যক্তিরা। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার বাল্লা ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, বাল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে কিছু অসাধু গাছি এক হাড়ি খেজুরের রসের সঙ্গে দুই থেকে চার কেজি চিনি, চুন ও খড়ের পানি মিশিয়ে খেজুরের লাল গুড় তৈরি করে আসছিল। তার পরিপ্রেক্ষিতে উপজেলার ঝিটকা সরদার পাড়া গ্রামের লাল খাঁকে দশ হাজার টাকা, হাবিবুর রহমানকে পাঁচ হাজার টাকা , আকেজদ্দিনকে পাঁচ হাজার টাকা ও বাল্লা গ্রামের রেহেনা বেগমকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কিছু ভেজাল গুড় ও পাঁচ হাড়ি চিনি মিশ্রিত খেজুরের রস বিনষ্ট করা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, মানিকগঞ্জের ঐতিহ্য বহনকারী হাজারি গুড় ও লাল গুড়ের সুনাম অক্ষত রাখতে ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, হরিরামপুর থানার এ এস আই রুহুল আমিনসহ থানা পুলিশ।

উল্লেখ্য এর আগে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ভেজাল গুড়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। সেসময় অর্থদণ্ডসহ বিপুল সংখ্যক ভেজাল গুড় বিনষ্ট করেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী