ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে গাছে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২১, ২০:৪২আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২০:৪২

টাঙ্গাইলের ঘাটাইলে চুরির অপবাদ দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ কোচ নৃগোষ্ঠী ইউনিয়নের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কোচ ইউনিয়নের যুগ্ম-আহবায়ক রতন চন্দ্র কোচ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, সহ-সভাপতি শ্রী চন্দন কোচ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির জন জেত্রা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল জেলা কমিটির আহবায়ক ফাতেমা বিথী, সার্ক মানবাধিকারের টাঙ্গাইল জেলার সভাপতি অনিক রহমান বুলবুল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সন্ধ্যা রানীকে নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। সেইসঙ্গে তার পরিবারের নিরাপত্তা দেওয়ার দাবি জানান তারা। আসামিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি নৃগোষ্ঠীর ওই নারীকে চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে পরদিন ১০ জানুয়ারি উপজেলার সাগরদিঘী ইউনিয়নের মালিরচালা গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম ভূইয়া (৮০), তার দুই ছেলে মোস্তফা (৪৫) ও সজিব ভূইয়া (৪০) এবং দুই মেয়ে খুকি বেগম (৩৭) ও সুমি আক্তারের (৩২) বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তিনদিন অতিবাহিত হলেও এখনও পুলিশ অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইলের সাগরদিঘি তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাকির হোসেন বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। দ্রুতই তাদের গ্রেফতার করতে সক্ষম হবেন বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের