শীতলক্ষ্যা থেকে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ১৯:৫২আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৯:৫২

নিখোঁজের চার দিন পর নারায়ণগঞ্জের বন্দরের সৌমবাড়ি এলাকার শীতলক্ষ্যা নদী থেকে কলেজছাত্র মো. সুজন মাহমুদের (২৪) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (১৮ জানুয়ারি) বিকালে লাশটি উদ্ধার করা হয়। লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত সুজন মাহমুদ বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি সরকারি তোলারাম কলেজের বিবিএ’র ছাত্র ছিলেন।

নৌ-পুলিশের নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল আলম জানান, নিখোঁজের দিন নিহতের ভাই শাহজামান বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার দুপুরে নৌ-পুলিশের সদস্যরা বন্দরের সৌমবাড়ি এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন। ওই কলেজছাত্রের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় জানান, লাশটি নৌ-পুলিশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি হত্যাকাণ্ড। নিহত ওই ছাত্রের স্বজনদের খবর দেওয়া হয়েছে। নিহতের আত্মীয়-স্বজনরা এলে এ বিষয়ে মামলা নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান