শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে পূর্ব মানিকনগর স্বপ্নের ৭১ বহুমুখী সমবায় সমিতি লি.। শুক্রবার বিকেলে রাজধানীর মানিকনগর এলাকায় দরিদ্র মানুষের মাঝে ৫০০ কম্বল বিতরণ করেন সমিতির কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কর্মকর্তা রবিঊল আওয়াল প্রধান, নান্টু মাস্টার, আতিকুর রহমান জুয়েল, ধীমান, সালাম, কাজল প্রমুখ।
প্রতি বছরই এ উদ্যোগ নিয়ে থাকে বলে জানালেন সমিতির সভাপতি মোশাররফ হোসেন।
/আরএম/এমএনএইচ/








