বৈধ চেয়ারম্যানের অবৈধ ব্যবসা: ভাটা গেলো দুইটি, অর্থদণ্ড ১০ লাখ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ২০:২০আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২০:৪৪

তিনি বৈধ চেয়ারম্যান তবে অবৈধ ব্যবসা ফেঁদেছিলেন অনুমতি ছাড়া ইটভাটা চালু করে। তাও একটা নয়, দুইটি অবৈধ ইটভাটা ছিল তার। ভাটায় যাচ্ছিল উর্বরা ফসলি জমির মাটি, পোড়ানো হচ্ছিল বিভিন্ন এলাকা থেকে কেটে আনা গাছপালা। অভিযোগ পেয়ে তার দুই ভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদফতর। রাষ্ট্রীয় সংস্থাটির ছাড়পত্র না থাকায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় এলাকায় অবস্থিত এইচ.আর.বি নামের ওই দুইটি ইটভাটার চুল্লি ও ইট তৈরির কাঁচামাল ভেঙে দেওয়া হয়েছে। এগুলোর মালিক ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ। তাকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো.আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী সচিব মোহাম্মদ আবু হাসান, র‌্যাব-১১ এবং জেলা পুলিশের সদস্যরা।

পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের জেলার বন্দর উপজেলার জাংগাল ও কেওঢালা এলাকায় দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই এসব ইটভাটা তৈরি করে কৃষিজমির মাটি কেটে ইট তৈরি করছে একটি মহল। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ অভিযোগ করেন, শত্রুতা করে একটি পক্ষ প্রভাব খাটিয়ে তার ইটভাটা ভেঙে দিয়েছে। তিনি বলেন, এই এলাকায় আরও অনেক ইটভাটা থাকলেও শুধু তার ভাটাতেই পরিবেশ অধিদফতর অভিযান চালায়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের