হাসপাতালের ভুলে গর্ভবতীকে জোরপূর্বক গর্ভপাতের চেষ্টা!

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ১৮:৪৭ আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৮:৫১

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক রোগীর পরিবর্তে আরেক অন্তঃসত্ত্বা নারীকে জোরপূর্বক গর্ভপাত (ডিএনসি) ঘটানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জিয়াসমিন আক্তার (২২) এর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্বজনরা।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লার কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী জিয়াসমিনের চাচা লুৎফর রহমান।

অভিযোগের সূত্র ও হাসপাতালে গিয়ে ওই ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা যায়, জেলার সাটুরিয়া উপজেলার গর্জনা এলাকার রফিকুল ইসলামের মেয়ে জিয়াসমিন আক্তার শারীরিক অসুস্থজনিত কারণে ২৪ জানুয়ারি মানিকগঞ্জ জেলা হাসপাতালের গাইনি ওয়ার্ডের ২০ নম্বর বেডে ভর্তি হন। সেখানেই চিকিৎসা চলছিলো ৫ মাসের গর্ভবতী জিয়াসমিনের।

এরই মধ্যে মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে ডাক্তার নাসিমার নির্দেশে মেডিক্যাল অ্যাসিসট্যান্ট ফাতেমা আক্তার জিয়াসমিনকে বেড থেকে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার রুমা আক্তারের সহযোগিতায় জোরপূর্বক গর্ভপাতের চেষ্টা করান। এতে করে জিয়াসমিন অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ করা হয়।

হাসপাতালে দায়িত্বরত গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাসিমা আক্তার বলেন, ‘ঘটনার সময় রাউন্ডে রোগী দেখছিলাম। এসব বিষয়ে ডাক্তার রুমা বলতে পারবেন।’

গাইনি বিশেষজ্ঞ রুমা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গাইনি ওয়ার্ডের ২০ ও ২১ নাম্বার বেডে পাশাপাশি দুই জন গর্ভবতী রোগী রয়েছে। ২১ নাম্বার বেডের রোগীকে ডিএন্ডসি করানোর কথা ছিল। সেভাবেই তার চিকিৎসা চলছিল। কিন্তু মেডিক্যাল অ্যাসিসট্যান্ট ফাতেমা বেগম ভুল করে ২০ নাম্বার বেডের রোগীকে অপারেশন রুমে নিয়ে আসেন।’

জানা গেছে, ঘটনার পর থেকে মেডিক্যাল অ্যাসিসট্যান্ট ফাতেমা নিখোঁজ। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ বলেন, ‘হাসপাতালের গাইনি ওয়ার্ডের ২০ এবং ২১ নাম্বার বেডে দুজন রোগী পাশাপাশি ছিল। ২১ নাম্বার বেডের রোগীকে আনতে গিয়ে মেডিক্যাল অ্যাসিসট্যান্ট ভুল করে ২০ নাম্বার বেডের রোগীকে নিয়ে গর্ভপাতের চেষ্টা করেন। রোগীর কান্নাকাটি শুরু করলে গর্ভপাত ঘটানো থেকে বিরত থাকেন।’

তিনি আরও জানান, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা
ফার্নেস অয়েলের দাম বাড়লো
ফার্নেস অয়েলের দাম বাড়লো
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
সাশ্রয়ী ও নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সংসদীয় কমিটির সুপারিশ
সাশ্রয়ী ও নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সংসদীয় কমিটির সুপারিশ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত