গোপালগঞ্জে আরও ৫টি ‘অবৈধ’ ইটভাটায় পরিবেশ অধিদফতরের অভিযান

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২১, ২১:৫৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২১:৫৫

গ্রিন ও ক্লিন গোপালগঞ্জের লক্ষ্যে আরও পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। এর মধ্যে ২টি ইটভাটা ভ্যেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ৩টি ইটভাটাকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর, গোপালগঞ্জের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান এবং গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন। প্রকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর, গোপালগঞ্জ কার্যালয়ের পরিদর্শক তুহিন আলম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বিজিবি সদস্যরা।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার গোপালগঞ্জে অবৈধ ইটভাটা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলার সদর উপজেলার চর পুখুরিয়া এলাকায় অবৈধভাবে স্থাপিত ও পরিচালিত ৫টি ইটভাটার বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। এর মধ্যে ২টি ইটভাটা ভ্যেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ৩টি ইটভাটাকে মোট ৫ লাখ জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

গোপালগঞ্জকে গ্রিন ও পরিবেশবন্ধব করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।   

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানোয়ার হোসেন বলেন, ‘সদর উপজেলার পুখুরিয়াসহ বিভিন্ন এলাকায় অসংখ্য অবৈধ ইটভাটা রয়েছে। তাদের বার বার সতর্ক করার পরেও বিধিসম্মতভাবে ইটভাটা পরিচালনা করেনি। তাই সেগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এর আগে নিয়মবহির্ভূভাবে চালানোর অভিযোগে ১১ জানুয়ারি ও ৩১ ডিসেম্বর দুটি করে এবং ১৪ ডিসেম্বর চারটি ইটভাটা ভেঙে দেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান ওইসব অভিযানে নেতৃত্ব দেন।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম