সিংগাইর পৌর নির্বাচনে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৭

আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পঞ্চম দফার পৌর নির্বাচনে ভোট হবে সিংগাইর পৌরসভায়। এ নির্বাচনে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে মোট ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কাউন্সিলর প্রার্থীসহ মোট প্রার্থীর সংখ্যা ৪৬ জন।

মেয়র পদে ৫ জন প্রার্থী হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম মো. বাশার, বিএনপি দলীয় প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. খোরশেদ আলম ভুইয়া জয়, জাতীয় পার্টির পৌর জাতীয় পার্টির সভাপতি আবু বকর সিদ্দিক। এছাড়াও মনোনয়ন পত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী মো. আব্বাস আলী ও জাহাবুল হোসেন। 

মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার  শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, সিংগাইর পৌরসভায় নির্বাচন উপলক্ষে মেয়র পদে ৮জন, কাউন্সিলর পদে ৩৪ জন, সংরক্ষিত আসনে ৯জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তবে মেয়র পদে ৫ জন,কাউন্সিলর পদে ৩২ জন সংরক্ষিত আসনে ৯ জন মনোনয়ন পত্র জমা দেন।

তিনি আরও জানান, ৪ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই করা কবে। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি আর প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি। এ পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। মোট ভোটার সংখ্যা হচ্ছে ২২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে নারী ভোটার হলো ১১ হাজার ৫৬৫ জন,পুরুষ ভোটার হচ্ছে ১১ হাজার ১২০ জন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম