নির্মাণাধীন দেয়াল ভেঙে রাজমিস্ত্রির সহকারীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:২১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:২১

গাজীপুরে নির্মাণাধীন দেয়াল ভেঙে চাপা পড়ে রাজমিস্ত্রির এক সহকারী (যোগালি) শামসুদ্দিন (৫৫) নিহত হয়েছেন। সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মারিয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি গাজীপুর সিটি করপোরেশনের মারিয়ালী এলাকার মৃত শহর উদ্দিনের ছেলে।

ওসি রফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মারিয়ালী এলাকার জনৈক আলমাসের দোকান ঘর বানাচ্ছিলেন এক রাজমিস্ত্রি। তার যোগালি হিসেবে কাজ করছিলেন শামসুদ্দিন। এসময় হঠাৎ নির্মাণাধীন ওই দোকানের এক পাশের দেয়াল ভেঙে পড়ে। এসময় দেয়ালের নীচে চাপা পড়েন শামসুদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক শামসুদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী