মুন্সীগঞ্জে তিন ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৯

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় তিনটি ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করায় তাদের জরিমানা করা হয়। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বালুরচর ও বাসাইল ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযানে মেসার্স নসিব ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স মায়ের দোয়া ইটভাটাকে ৩ লাখ টাকা এবং মেসার্স সাজিদ ব্রিকসকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ জানান,  তারা পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়াই ইটভাটা চালাচ্ছিল। এছাড়া কৃষি জমির মাটিও ইটভাটার কাজে ব্যবহার হয়ে আসছিল। তাই তাদের জরিমানা করা হয়েছে। জরিমানা ছাড়াও এ সময় বিপুল পরিমাণ কাঁচা ইট ফায়ার সার্ভিসের সদস্যদের মাধ্যমে বিনষ্ট করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম