ফরিদপুরে আছমত শেখ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩২

ফরিদপুর শহরতলির পশ্চিম গঙ্গাবর্দি গ্রামে আছমত শেখকে (২৮) হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়া এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন একই এলাকার টুটুল বাবুর্চির ছেলে জান্নাত শেখ (২৮) ও মৃত রমেশ চন্দ শীলের ছেলে শরীফুল ইসলাম সুমন (৩২)। রায়ের সময় তারা দুজন আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউসর (পিপি) অ্যাডভোকেট দুলাল চন্দ্র সরকার জানান, ২০১৫ সালের ২১ জুন সন্ধ্যা থেকে ২৪ জুন সকাল পর্যন্ত নিখোঁজ ছিলেন আছমত শেখ। এরপর পশ্চিম গঙ্গাবর্দি গ্রামের লোকমান শেখের পাটক্ষেত থেকে সকাল সাড়ে ৭টায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার ভাই হাসমত শেখ (২৯) বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর গ্রেফতার করা হয় জান্নাত শেখ ও শরীফুল ইসলাম সুমনকে।

তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষ হত্যাকাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি সন্দেহীতভাবে প্রমাণ করায় আদালত তাদের দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের