প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৯

নারীরা এখন আর অবহেলিত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীরা আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক মহামারি করোনার সময়েও আমাদের নারীরা ঘরে বসে ছিল না। তারা নিজের জীবন বাজি রেখে অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তেমনি দেশ-বিদেশেও মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তারা অবদান রেখেই চলছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ক্লাবে নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দরাই স্বামী,উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের সভাপতি নাছিমা আক্তার নিশা, সংগঠনের উপদেষ্টা কবির সাকিব, সিল্কো গ্লোবাল লিমিটেডের সভাপতি সৌম্য বসু, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা প্রমুখ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ