মাটির ওপরে বের হয়ে ছিল যুবকের হাত

গাজীপুর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩০

গাজীপুরে মাটির ওপরে বের হয়েছিল একটি হাত। সে হাত দেখে স্থানীয়রা থানায় খবর দিলে সেখান থেকে অজ্ঞাত এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরের কড়মতলা এলাকায় এ ঘটনা ঘটে।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি নাজমুল হক ভুঁইয়া জানান, গাজীপুর মহানগরের কড়মতলা এলাকায় ক্রিসেন্ট কেমিক্যাল কারখানা সংলগ্ন সড়কের পাশে মাটির নীচে চাপা দেওয়া এক ব্যক্তির হাত দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। নিহতের গায়ে কালো ও বেগুনি রংয়ের গেঞ্জি এবং পড়নে লাল রংয়ের প্যান্ট ছিল। তার মুখে দাঁড়ি রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যার পর লাশ এখানে এনে মাটি চাপা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান