বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষ ও ইজারাদারের পাল্টাপাল্টি অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৩

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ ও ইজারাদারের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। সাফারি পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ করেছে পার্কের ইজারাদার। অপরদিকে ইজারাদারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে করেছে পার্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি উভয়পক্ষ শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন এ সব তথ্য জানান।

জিডি সূত্রে জানা গেছে, ঢাকার গুলশানের নিকেতন এলাকার মৃত আব্দুল জব্বারে পুত্র আজাহারুল ইসলাম নাহিদা অ্যাডভারটাইজিং অ্যান্ড প্রিন্টিং নামে ২০২০-২১ সনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ইজারা গ্রহণ করেন। ইজারা প্রদানের পর থেকেই নীতিমালা অনুযায়ী সাফারি পার্কের সব দায়দায়িত্ব পালন করলেও পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান প্রায়ই তার কাছে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় অনেক সময় তার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। গত ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন থাকায় পার্কে বিপুল দর্শনার্থীর সমাগম হয়। ওই দিন বিকাল সাড়ে ৪টার দিকে দর্শনার্থীদের পার্কের ভিতরে রেখেই বাইরের মূল গেট বন্ধ করে দেওয়া হয়। পরে মূল গেটের সামনে ভারপ্রাপ্ত কর্মকর্তা পার্কের লোকবল নিয়ে ইজারাদারকে মারধর করেন।

ইজারাদার আজাহারুল ইসলাম জানান, বৈধভাবে ইজারা নিয়েও পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা অন্যায় দাবির প্রতিবাদ করায় তাকে ও তার লোকজনকে মারধর করেছেন।

এ ব্যাপারে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান একই দিনে শ্রীপুর থানায় পাল্টা সাধারণ ডায়েরি করেন। তিনি জানান, ইজারাদারের কাছে টাকা দাবি ও মারধরের ঘটনা সঠিক নয়। পার্কের নির্ধারিত সময়ের পরও ইজারাদার প্রধান ফটক বন্ধ না করায় এ বিষয়ে কথাকাটাকাটি হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, উভয়পক্ষের সাধারণ ডায়েরির (জিডি) আবেদন নথিভুক্ত করে তদন্ত হচ্ছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী