গোপালগঞ্জে সমাহিত খোন্দকার ইব্রাহিম খালেদ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৫

গোপালগঞ্জে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) এশার নামাজের পর কোর্ট মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে জেলা শহরের ব্যাংকপাড়ায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে রাত ৯টার দিকে তাকে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন- বিচারপতি খোন্দকার মুছা খালেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক।

এর আগে সন্ধ্যা ৭টায় সড়কপথে খোন্দকার ইব্রাহিম খালেদের মরদেহ গোপালগঞ্জ জেলা শহরের ব্যাংকপাড়ায় নিজ বাড়িতে এসে পৌঁছায়। খবর শুনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ভিড় জমান ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তারা মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে খোন্দকার ইব্রাহিম খালেদ মারা যান।

 

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম