ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, চালক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ০০:১৮আপডেট : ০১ মার্চ ২০২১, ০৪:৫৮

পাটুরিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে একটি ট্রাক। এ দুর্ঘটনায় ট্রাকটির চালক নিহত হয়েছেন। রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। চালকের লাশ উদ্ধার হলেও তার নাম তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানান, পাটুরিয়ায়  ৩ নম্বর ঘাটে রাখা রো-রো ফেরি আমানত শাহতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি (যশোর ট-১১-১৮৭৭) পদ্মা নদীর গর্ভে তলিয়ে যায়। এ সময় ট্রাকের সহকারী লাফ দিয়ে নামতে পারলেও চালক ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, লাফ দিয়ে নামতে গিয়ে চালকের সহকারী আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম জানান, পদ্মার গর্ভে নিমজ্জিত ট্রাক তাদের নিজস্ব ক্রেন দিয়ে তীরে তোলা হয়েছে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন।

/টিএন/আপডেট-এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের