চরভদ্রাসনে পত্রিকা পাঠের উন্মুক্ত দেয়াল স্থাপন করলো একতাবদ্ধ সংগঠন

ফরিদপুর প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ২৩:৩৬আপডেট : ০১ মার্চ ২০২১, ২৩:৩৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এই প্রথম উন্মুক্তভাবে পত্রিকা পাঠের আয়োজন করলো স্বেচ্ছাসেবী ‘একতাবদ্ধ সংগঠন’। সোমবার (১ মার্চ)  দুপুর ১২টায় উপজেলা সংলগ্ন আদালত ভবনের দেয়ালে আনুষ্ঠানিকভাবে পত্রিকা টাঙিয়ে দেওয়া হয়।

উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসিমিন সুলতানা। তিনি বলেন, ‘প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনটি উন্নয়নমূলক ব্যতিক্রম ধারায় কাজ করছে। আমি সংগঠনটির সার্বিক মঙ্গল কামনা করছি।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ফরিদপুর জেলা প্রশাসনের সীমা রানী ধর, হালিমা খাতুন ও সুমন দাস।

সংগঠনটির সভাপতি মো. নাজমুল হোসেনের সার্বিক পরিচালনায় অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মিথিলা মিম, সংগঠনের সদস্য সানিয়া আক্তার, মাহমুদুল হাসান শান্ত, মো. সোহেল রানা, জাহিদ দেওয়ান, শহীদুল ইসলাম, সুমন বিশ্বাস, সিহাব ও শাহেদ প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী