কলি বাহিনীর হামলায় রূপগঞ্জে যুবলীগ নেতা আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ মার্চ ২০২১, ২৩:০৮আপডেট : ০৫ মার্চ ২০২১, ২৩:০৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগ নেতাসহ দুই জনকে পিটিয়ে আহত করেছে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির অনুসারীরা। শুক্রবার (৫ মার্চ) বিকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবলীগ নেতা শাহিন মিয়া জানান, তিনি কাঞ্চন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা। বিকালে তিনি প্রতিবেশী রিফাত হোসেনকে নিয়ে কালাদী এলাকায় এফ খান ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল ভরতে যান। এসময় পূর্ব শত্রুতার জের ধরে প্রাইভেটকার যোগে কলি বাহিনীর প্রধান কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির নেতৃত্বে মতিউর, ইসলামউদ্দিন, আলমগীর, রবিউলসহ ১৫-২০ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি পিটিয়ে যুবলীগ নেতা শাহিন মিয়া ও রিফাত হোসেনকে আহত করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় শাহিন মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে জানতে গোলাম রসুল কলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শাহিন আমাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ কারণে আমার লোকজন উত্তেজিত হয়ে তাকে মারধর করেছে।

রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, ঘটনা শুনেছি। এখনেও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান